• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্রিকেটার জাহানারার অভিযোগ

যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ পি.এম.
ক্রিকেটার জাহানারা আলম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি-কোলাজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার অভিযোগকে কেন্দ্র করে এখন টালমাটাল দেশের ক্রিকেট। দেশের ক্রিকেট অঙ্গনে নারীরা কতটা নিরাপদ, সে বিষয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাহানারা চাইলে সরকার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি যোগ করেন, ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে এগোতে চায় সরকার।

এদিকে জাহানারার অভিযোগের পর নড়েচড়ে বসেছে বিসিবি। তার অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড, যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরেও এসেছে। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সেহেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।

যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল