• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাসিনা-আ’লীগ ইস্যুতে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম- ফাইল ছবি

শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন, অর্থাৎ দেশের সবাইকে তিনি সন্ত্রাসী বলেছেন। তিনি যদি সবাইকে হত্যা করে ক্ষমতায় থাকতে চান, তাহলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা নিয়ে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।”

গণভোটের প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তহীনতার সমালোচনা করে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, অন্তর্বর্তী সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।”

জুলাই চার্টার নিয়ে সমালোচনার জবাবে তিনি প্রশ্ন রাখেন, “অনেকে বলছেন, কৃষক-শ্রমিক-নারীদের সঙ্গে কথা বলে জুলাই চার্টার হয়নি। তাহলে কি রাজনৈতিক দলগুলো এসব শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব করে না?”

তিনি আরও বলেন, “জুলাই চার্টারে সব বিষয় উঠে এসেছে। নির্বাচনের পর প্রয়োজনে নতুন করে সংলাপ হতে পারে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী