• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৈষম্যবিরোধী আইনের সংজ্ঞাই বৈষম্যমূলক: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইনের সংজ্ঞাই বৈষম্যমূলক । ‘বৈষম্যবিরোধী আইনের প্রস্তাবনায় বৈষম্যের যে সংজ্ঞা দেয়া হয়েছে তা সমর্থনযোগ্য নয়, বরং এখানেও বৈষম্য করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সবাইকে যদি মানুষ হিসেবে চিহ্নিত করতে না পারা যায়, তবে এই আইনের সঠিক মূল্যায়ন সম্ভব নয়। তার মতে, আইনটির প্রস্তাবিত কাঠামো সঠিকভাবে মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত আইনটি বর্তমান রূপে কার্যকর হলে পদে পদে জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হবে এবং দীর্ঘসূত্রতার কারণে এর উদ্দেশ্য ব্যাহত হবে। আইনে যদি জরিমানা বা শাস্তির ব্যবস্থা না থাকে, তাহলে এর প্রয়োগ সঠিকভাবে করা সম্ভব হবে নয়।

মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানেও কিছু অংশে বৈষম্যের বিষয় উঠে এসেছে, যা অনুচিত। সর্বজনীন অধিকার হিসেবে মানবাধিকারকে সমুন্নত না রেখে সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান হিসেবে বিভক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘রাজনৈতিক দর্শনের মাধ্যমেও বৈষম্য করা হচ্ছে। আমাদের এই দুষ্ট ক্ষতকে চিহ্নিত করে সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে।’

সাম্প্রতিক সময়ে ‘২৪ না ৭১’ বিতর্ক প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের বিতর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, তাদের অসম্মান করা হবে। একইসঙ্গে ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন, তাদেরও ছোট করা হবে।

বৈষম্যমূলক ধারণা রোধ করতে না পারলে রাজনীতিবিদদের ভোট দেব না–জনসাধারণের মধ্যে এই সচেতনতা আসা জরুরি বলেও মত দেন মো. আসাদুজ্জামান।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী