• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ১১:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ৯ জেলার বর্তমান ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া ডিসিদের মধ্যে ৭ জন সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তিনটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

এর মধ্যে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৭ জন ডিসির মধ্যে হবিগঞ্জের ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগ, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগ এবং ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব পদে এবং গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ