• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলা

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০১:২১ পি.এম.
সালমান এফ রহমান-ছবি সংগৃহীত

বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে সিআইডি ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দিচ্ছে। 

রোববার (৯ নভেম্বর) বিকাল ৩টায়  মালিবাগে সিআইডি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিআইডি দাবি করছে, মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা ১৭টি মামলার অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্তে মানিলন্ডারিংয়ের প্রমাণ মিলেছে।
 
এ ব্যাপারে মালিবাগস্থ সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী