• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রের ডিটেনশন থেকে মুক্তি পেলেন মাসুমা খান

আন্তর্জাতিক ডেস্ক    ৯ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পি.এম.
মাসুমা খান-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক মাস ধরে ডিটেনশন সেন্টারে আটকের পর অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশি নাগরিক মাসুমা খান (৬৪)।

ফেডারেল বিচারকের নির্দেশে বুধবার (৫ নভেম্বর) রাতে তাকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর আটক কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিবাসন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশ থেকে বিতাড়নে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।

ক্যালিফোর্নিয়ায় ২৮ বছর ধরে বসবাসরত মাসুমা গত ৬ অক্টোবর নিয়মিত হাজিরা দিতে ইমিগ্রেশন অফিসে গেলে তাকে হঠাৎ আটক করা হয় এবং ক্যালিফোর্নিয়া সিটি কারেকশনাল ফ্যাসিলিটিতে রাখা হয়। এ সময় তিনি হাঁপানি ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তার মুক্তি নিশ্চিত করতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও সহযোগিতার আশ্বাস দেন।

মাসুমার মেয়ে রিয়া জানান, ১৯৯৭ সালে দাদির সঙ্গে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় মাকে সেখানে যেতে হয়। পরে ভিসার মেয়াদ শেষ হলে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। ২০১৫ সালে মাসুমার স্বামী (যুক্তরাষ্ট্রের নাগরিক) তার জন্য পিটিশন করেন, কিন্তু পূর্বের জালিয়াতির তথ্য উঠে আসায় গ্রিন কার্ড আবেদন বাতিল হয়।

দীর্ঘ অনিশ্চয়তার পর তার মুক্তিতে পরিবারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে স্বস্তি ফিরে এসেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের