• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পি.এম.
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান। ছবি-সংগৃহীত

খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমানকে। পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) অফিসে করেন, কিন্তু দুপুরের পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

অফিস সূত্রে আরও জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকের অফিসে উপস্থিত হন এবং কিছুক্ষণ পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) টেবিলে রেখে কোথাও বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী, দুপুর ১২টা ৫৩ মিনিটে তার সর্বশেষ অবস্থান ছিলো রাজধানীর সায়দাবাদ এলাকায়। ওই সময় তিনি তারই ব্যাচের একজন সহকর্মীকে একটি শেষ মেসেজ পাঠান। মেসেজের ভাষা থেকে ধারণা করা হচ্ছে, তিনি ব্যক্তিগত বা আর্থিক সমস্যার কারণে মানসিকভাবে চাপে ছিলেন।

শেষ বার্তায় তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরি জোগাড় করে দেওয়ার অনুরোধ জানিয়ে লেখেন, “এটাই হয়ত আমার শেষ চাওয়া।” বার্তাটির ভাষা দেখে পরিবার ও সহকর্মীদের আশঙ্কা, তিনি হয়ত আত্মগোপনে গেছেন বা কোনো অঘটনের শিকার হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। নাঈম রহমানের মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোন আছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

যদি কোনো ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ পুলিশ স্টেশন বা বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি