• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ১১:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–আয়ারল্যান্ড প্রথম টেস্টের শুরুটাই হলো নাটকীয়তায় ভর করে। ইনিংসের চতুর্থ বলেই আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হাসান মাহমুদ।

রান খাতা খোলার আগেই দলীয় স্কোর ০–তে প্রথম উইকেট হারায় সফরকারীরা। বাংলাদেশের আবেদনে মাঠের আম্পায়ার আউট দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন বালবির্নি।

রিভিউতে দেখা যায়, আল্ট্রা এজে স্পাইক আসছে, তবে ব্যাট ও বলের মাঝে স্পষ্ট দূরত্বও দৃশ্যমান-যা নিয়ে তৈরি হয় বিতর্ক। চোখে দেখা রিপ্লেতে ব্যাটে বল লাগার কোনো প্রমাণ না থাকলেও প্রযুক্তিতে স্পাইক দেখা যাওয়ায় পরিস্থিতি আরও ধোঁয়াটে হয়ে ওঠে।

শেষ পর্যন্ত ইম্প্যাক্টে আম্পায়ার্স কল থাকায় আউটের সিদ্ধান্তই বহাল রাখেন থার্ড আম্পায়ার। ফলে শূন্য রানে মাঠ ছাড়তে হয় আইরিশ অধিনায়ককে।

প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন পেসার হাসান মাহমুদ, আর আল্ট্রা এজের স্পাইক নিয়ে ম্যাচের শুরুর মুহূর্তেই শুরু হয় আলোচনা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি
মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি