• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ব্যালট ছাপাতে কেপিএম থেকে ৯১৪ টন কাগজ কিনছে ইসি

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
কর্ণফুলী পেপার মিলস, চন্দ্রঘোনা- ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য কাপ্তাই, চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) থেকে ৯১৪ দশমিক ৯ টন কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)। এই কাগজের বাজারমূল্য প্রায় ১১ দশমিক ১১ কোটি টাকা।

কেপিএম কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ১৭৮ দশমিক ৯ টন কাগজ ইসিকে সরবরাহ করা হয়েছে। বাকি ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ সম্পন্ন করা হবে।

কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইসি সবুজ, গোলাপি, অ্যাজুরলেইড রঙের কাগজ ও বাদামি সালফেট কাগজ মিলিয়ে ৯১৪ দশমিক ৯ টনের অর্ডার দিয়েছে। 

তিনি আরও জানান, চলতি অর্থবছরে কেপিএমের উৎপাদন লক্ষ্যমাত্রা ৩,৫০০ টন, যার আনুমানিক বাজারমূল্য ৪০-৪৫ কোটি টাকা। গত ৯ অক্টোবর পর্যন্ত উৎপাদন হয়েছে ১,০৯৩ টন।

এ ছাড়া বাংলাদেশ স্টেশনারি অফিস, বিভিন্ন বোর্ড-বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২,৮৯৪ টন কাগজ সরবরাহের অর্ডার পেয়েছে কেপিএম, যার মূল্য প্রায় ৩৭ দশমিক ৩৩ কোটি টাকা। ৮ নভেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে ৯২৩ টন কাগজ।

উল্লেখ্য, ১৯৫৩ সালে ৬৮ একর শিল্পাঞ্চল ও ৪৩১ একর আবাসিক এলাকা নিয়ে কর্ণফুলী পেপার মিলস যাত্রা শুরু করে, যা উপ-মহাদেশের অন্যতম বৃহত্তম কাগজ উৎপাদন কারখানা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা