• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের গণমাধ্যম সবসময় দোষ চাপানোর চেষ্টা করে। এসব কথার কোনও ভিত্তি নেই, বিশ্বাসেরও কোনও কারণ নেই। কোনও বিবেকবান মানুষ এসব সংবাদ বিশ্বাস করবে না।’

শেখ হাসিনার মামলায় রায়ের বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে ঢাকা পদক্ষেপ নেবে।’

চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘চীন থেকে অস্ত্র কেনা বিষয়ে আমরা কারও দিকে ঝুঁকিনি। আমরা ব্যালেন্সড রিলেশনশিপ মেনে চলি। সবাই সঙ্গেই ভারসাম্যপূর্ণ বজায় রাখছে বাংলাদেশ।’

এদিকে সোমবার নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়িতেও আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ছড়িয়ে ছিল মানব শরীরের অংশ-অঙ্গ।

দিল্লির পুলিশ জানায়, বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির মূল মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী