• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢাবির পাঁচ স্থাপনায় ছাত্রলীগের তালা

ঢাবি প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০২:৪১ পি.এম.
ঢাবির পাঁচ স্থাপনা তালা। সংগৃহীত ছবি

রাজধানীতে ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে তৎপর হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

তালাবদ্ধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন।

ঘটনার পর ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি প্রকাশ করে লেখেন—“১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।” তিনি আরও উল্লেখ করেন, “লকডাউন বিএসএল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

এর আগে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমরা কিছু তথ্য পেয়েছি, তবে পুরো আপডেট এখনো হাতে আসেনি। প্রায় এক ঘণ্টা আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তদন্ত চলছে। সব তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ক্যাম্পাসে বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা এ ঘটনায় সম্পৃক্ত, তাদের শনাক্তের কাজ চলছে এবং আজকের মধ্যেই সংশ্লিষ্টদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য