• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৩ নভেম্বর ঘিরে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ১২ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সারাদেশের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার (১২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, আগামীকাল ১৩ নভেম্বর জুলাই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট ও জঙ্গি সংগঠন আওয়ামী লীগের দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

এদিকে ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে ইতোমধ্যে পুলিশ সদরদপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সারাদেশে বাড়ানো হয়েছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে আছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা