• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ ছেড়েছেন সোহেল তাজ

ভিওডি বাংলা ডেস্ক    ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ছবি-সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১১ মিনিটে তিনি ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন। সেখানে লিখেছেন, চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি। পরে ভোররাত ৩টা ৩৪ মিনিটে তিনি বিমানের ভেতরে যাত্রীদের সঙ্গে একটি সেলফি দেন। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে তিনি নিজের ফেসবুক থেকে আরেকটি পোস্ট দেন।

সেখানে সোহেল তাজ লেখেন, ‘দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, ৩ ঘণ্টা ট্রানজিট আর তারপর ১৫ ঘণ্টা ফ্লাইট ইউএসএ-এর উদ্দেশ্যে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর যাতায়াত করেছি। সেই সময় এই বিমানবন্দরটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল। আর এখন পৃথিবীর ব্যস্ততম এবং সেরা বৃহৎ এয়ারপোর্টের কাতারে।’

এর আগে, মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আমেরিকা সফরের বিষয়ে পোস্ট করেন সোহেল তাজ। ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়। কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।’

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর আমেরিকায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার