• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় রেলপথে বাড়তি সতর্কতার নির্দেশনা

   ৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা চলমান থাকায় রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘন কুয়াাশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের যথাযথ সতর্কতা অবলম্বন, লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারিদের সঠিকভাবে দায়িত্ব পালন, অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।

চলমান শৈত্য প্রবাহ ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে হ্রাস  পেয়েছে। এতে যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার এবং রেলপথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারি, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য এই নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী