• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ১৫ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
পুলিশের নতুন ইউনিফর্ম-ছবি সংগৃহীত

জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। সেই প্রেক্ষাপটে বাহিনীর ব্যাপক সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য নতুন পোশাকের অনুমোদন দেয়।

এর অংশ হিসেবে শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। তবে আপাতত সীমিত পরিসরে সদস্যদের মধ্যে এই পোশাক সরবরাহ করা হচ্ছে; এখনই সর্বস্তরে কার্যকর হচ্ছে না।

নতুন পরিবর্তনের ফলে আগের নীল-সবুজ রঙের বদলে ভিন্ন রঙে রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যরা নতুন ইউনিফর্ম পরবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, “আজ থেকে নতুন পোশাক চালু হলো। ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।”

তবে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “পোশাক এখনো হাতে আসেনি। অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে।”

এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেন যে, শুধু পুলিশের নয়-র‍্যাব ও আনসারের জন্যও নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “সব একসঙ্গে সম্ভব নয়; ধীরে ধীরে বাস্তবায়ন হবে। পোশাকের সঙ্গে সবার মনমানসিকতাও বদলাতে হবে।”

জানা গেছে, তিন বাহিনীর নতুন পোশাকের জন্য ব্যয় হবে আনুমানিক ৬ থেকে ৭ কোটি টাকা।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র পোশাক পরিবর্তন করলে কোনো বাস্তব পরিবর্তন আসবে না। তাদের মতে, অতীতে একাধিকবার পোশাক বদলানো হলেও পুলিশ সদস্যদের আচরণে ইতিবাচক পরিবর্তন না আসায় সরকারি অর্থের অপচয়ই হয়েছে। তাই পোশাকের পাশাপাশি মনোভাব ও কর্মপদ্ধতিতেও পরিবর্তন জরুরি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী