• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজনৈতিক দল সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪১ এ.এম.
রাজনৈতিক দলগুলোকে কঠোর হতে আহ্বান সিইসির-ছবি সংগৃহীত

রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কার কথা তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, নির্বাচন কমিশন (ইসি) তা মোকাবিলা করতে প্রস্তুত। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে।

সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি পরিপালন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। 

এ এম এম নাসির উদ্দিন বলেন, “ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকেই যায়। তবে কমিশনের নিয়ত পরিষ্কার।”

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি এমনভাবে সাজানো হয়েছে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আর রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকার মূল উদ্দেশ্য-আচরণবিধি যথাযথভাবে মানা নিশ্চিত করা।

রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, “দলগুলো যদি তাদের নেতাকর্মীদের আচরণবিধি মানার নির্দেশ দেয়, তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত নিয়েই এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের ছেলেমেয়েরা এই দেশেই বড় হবে। তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেই সুন্দর দেশ গড়া সম্ভব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী