• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফরহাদ হোসেন:

ফ্যাসিবাদীদের চূড়ান্ত পরিণতি আজকের রায়ে শিক্ষা নেয়া যায়

ক্যাম্পাস প্রতিনিধি    ১৭ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য আজকের দিনটি শিক্ষা নেওয়ার দিন। তিনি বলেন, “যে কেউ ক্ষমতা পেলেই ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। ফ্যাসিস্ট হয়ে গেলে তার চূড়ান্ত পরিণতি কী হয়, সেটা আজকে শিক্ষা নেওয়া যায়।”

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর ট্রাইব্যুনালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ আরও বলেন, “আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন এবং হত্যাযজ্ঞ চালিয়েছেন। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের হত্যা, আগুনে পুড়িয়ে মারা, ক্রসফায়ার দেওয়া, গুম করা-যেসব রেকর্ড ফাঁস হয়েছে-সবকিছু প্রমাণ সাপেক্ষে স্পেসিফিক কয়েকটি অভিযোগের ভিত্তিতে সব হত্যাকাণ্ডের বিচার হয়নি, শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার হয়েছে।”

তিনি বলেন, “আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং আরও একজনের ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এতে শহীদ পরিবারগুলো কিছুটা খুশি হয়েছে। আমাদের আরও অসংখ্য মামলা পেন্ডিং রয়েছে। দীর্ঘ সময় পার হওয়ার পরও আজ আমরা অন্তত কিছুটা রায় পেয়েছি, যা আমাদের জন্য খুশির বিষয়।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য