• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শূন্যপদে নিয়োগ সুপারিশের প্রস্তুতি শুরু করেছে এনটিআরসিএ

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষক চাহিদা (ই-রিকুইজিশন) আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। একই সঙ্গে ই-রিকুইজিশন জমাদানের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-রিকুইজিশন ফরম পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে থাকা নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এনটিআরসিএ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর এন্ট্রি লেভেলের এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা অনলাইনে সংগ্রহ করা হচ্ছে।

পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শূন্যপদের চাহিদা অনলাইনে প্রদান করতে হবে। অনলাইনে চাহিদা পাঠানোর পর পরবর্তী তিন দিনের মধ্যে ই-রিকুইজিশন ফি জমা দিতে হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে, পূর্বের কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইন চাহিদা বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো চাহিদা গ্রহণযোগ্য হবে না। কেবলমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো অনলাইনে চাহিদা জমা দিতে পারবে।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বরের মধ্যে শূন্য হওয়া পদগুলোর তথ্যই এই চাহিদার আওতায় বিবেচনা করা হবে। প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ngi.teletalk.com.bd অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুইজিশন সেবায় লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও শূন্যপদের চাহিদা জমা দিতে পারবেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি