• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চানখারপুলে ৬ হত্যা:

সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির বিরুদ্ধে শেষ সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এ.এম.
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান-ফাইল ছবি

চানখারপুলে জুলাই-আগস্ট অভ্যুত্থানকালে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৯ নভেম্বর) সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তার সাক্ষ্যের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন ২৬ জন।

অপরদিকে, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও সাতজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। 

প্রসিকিউশন জানিয়েছে, খুব শিগগিরই রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক আদালতে সাক্ষ্য দেবেন। মামলার ১৬ আসামির মধ্যে আটজন বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন এবং সকালে তাদের আদালতে হাজির করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা