• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি    ১৯ নভেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরে স্কুলে যাওয়ার পথে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে কোতয়ালী উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়া এলাকায় রিপনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত্যু ইয়াছির আরাফাত শিষ শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে এবং সে যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

​স্থানীয়রা জানান, শিশুটি সকালে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সাইকেলের পিছনে বসা থাকা অবস্থায় দ্রুত গতিতে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৩৬৯৭) পেছন থেকে সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

​দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকচালক তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা আবাসিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

​এ বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার পর থেকেই পলাতক ট্রাকচালককে আটকের জোর চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী