• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বায়রা দাবি:

মালয়েশিয়ার ১০ শর্ত প্রত্যাহার ও সৌদি ভিসার জটিলতা সমাধান

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০১:০৯ পি.এম.
সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এন এ এইচ সেলিম-ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ায় আরোপিত ১০টি ‘অবাস্তব ও সিন্ডিকেটনির্ভর’ শর্ত অবিলম্বে প্রত্যাহার এবং সৌদি আরবে আগের নিয়মে ২৪টি ভিসা পর্যন্ত সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র পুনর্বহাল করার দাবি জানিয়েছে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। এছাড়া, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারেরও আহ্বান জানান তারা।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বায়রার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এন এ এইচ সেলিম। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বহুদিনের সমস্যা। পূর্ববর্তী সরকারের ধারাবাহিকতায় কিছু উপদেষ্টার ‘অপেশাদার’ কূটনৈতিক আচরণের কারণে প্রস্তাবিত শর্তগুলো বাস্তবসম্মত নয়।

তিনি আরও উল্লেখ করেন, নেপাল ইতোমধ্যেই এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশেও যদি বাস্তবায়ন হয়, তবে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ এজেন্সি শ্রমবাজার থেকে বাদ পড়বে, যা ‘সিন্ডিকেটের আধুনিক সংস্করণ’ হবে। 

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি অভিযোগ করেন, আসন্ন বায়রা নির্বাচনের আগে সিন্ডিকেটবিরোধী প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। ৪ অক্টোবর বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামসহ দুই এজেন্সি মালিকের বিরুদ্ধে রুল ইন্টারন্যাশনালের মালিক রুবেল হোসেন মামলা দায়ের করেন। তবে অভিযোগ করা ব্যক্তিরা ফখরুল ইসলামের প্রতিষ্ঠান থেকে মালয়েশিয়া যাননি; বরং তারা সিন্ডিকেট-সংক্রান্ত অন্য প্রতিষ্ঠান ‘৫ এম ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে গিয়েছেন।

এতে স্পষ্ট, মামলাটি মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি নির্বাচনের আগে আরও ‘গায়েবি মামলা’ দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত