• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাসিনাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ

   ৪ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পি.এম.

ঢাবি প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘হেইট থ্রু’ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিসম্বলিত একটি ব্যানারে জুতা নিক্ষেপ করতে দেখা যায়। 

শনিবার (৪ জানুয়ারি) ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে টিএসসিস্থ রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করা হয়।  ওই ব্যানারটিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মাজহারুল কবির, তানভীর হাসান সৈকত ও আতিকা বিনতে হোসাইনের ছবি ছিল। ছবিগুলোতে একের পর এক জুতা নিক্ষেপ করতে দেখা গেছে।

এর আগে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) স্টুডেন্টস রাইটস ওয়াচের ফেসবুক পেজে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেইট থ্রু কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

তাতে বলা হয়েছিল, ‘সবাই জুতা, ঝাড়ু নিয়ে চলে আইসেন। কালকে লীগকে জুতা, ঝাড়ু মেরে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মোজো জিতে নেন।’ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ
ইবির প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান
ইবির প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান
মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ, ব্যানার-ফেস্টুনে আগুন
মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ, ব্যানার-ফেস্টুনে আগুন