• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

ফুলবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার ৮ টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো:  মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো: সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান,  নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ।
  
বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আশা করি এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশুনা করবে। তোমরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তিনি আরও বলেন পড়াশুনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী