ট্রাম্পের হামলার হুমকি
ইরানের বন্দর আব্বাস ও সিরিকে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘোষণার পরপরই ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে এ ঘটনার খবর পাওয়া যায়। বন্দর আব্বাসে অবস্থিত ইরানের সবচেয়ে বড় সমুদ্রবন্দর।
এর আগের দিন যুক্তরাষ্ট্রের সেনারা বন্দর আব্বাসে হামলা চালায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানে বুধবারও আরও শক্তিশালী হামলা চালানো হবে। এর কিছু সময় পরই বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে, বন্দর আব্বাসের ঘটনার কিছুক্ষণ পর দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের উপকূলীয় শহর সিরিকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগের দিন যুক্তরাষ্ট্রের বাহিনী ওই এলাকাতেও হামলা চালিয়েছিল।
ইরান ইন্টারন্যাশনালের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য