• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাজাফে খামেনির মরদেহ, শোক মিছিলে লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০১:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। এ উপলক্ষে শহরটিতে বিশাল শোক মিছিলের আয়োজন করা হয়েছে। এতে ইরাকসহ বিভিন্ন দেশের লাখো অনুসারী অংশ নিয়েছেন। বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাক ছাড়াও আশপাশের বিভিন্ন দেশ থেকে আসা অনুসারীদের অংশগ্রহণে শোক মিছিলে মানুষের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

ইরাকের আল-আহদ টেলিভিশন জানিয়েছে, ভোর হওয়ার আগেই হাজার হাজার অনুসারী নাজাফে পৌঁছে যান। শোক মিছিল শুরুর অপেক্ষায় তারা সড়ক এবং হজরত ইমাম আলীর (রা.) মাজার-সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

নাজাফে অবস্থিত হজরত ইমাম আলীর (রা.) মাজারে মরদেহ পৌঁছানোর পর সেখানে জাঁকজমকপূর্ণ শোক মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় লাখো শোকাহত কফিন কাঁধে বহন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৬টায় নাজাফে শোক মিছিল শুরু হয়। পরে এটি মাজার থেকে কুফা সেতু, থাওরাত আল-আশরিন চৌরাস্তা হয়ে আল-সাদরিন চত্বরে পৌঁছে। এরপর মরদেহ কারবালার উদ্দেশে নেওয়া হয়।

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, নাজাফের শোক মিছিলে ২৩ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে শোকাহতরা আসতে থাকায় অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ছে।

অন্য এক প্রতিবেদনে আল মায়াদিন টেলিভিশন কারবালা গভর্নরেটের বরাত দিয়ে জানিয়েছে, কারবালায় ৭০ লাখ মানুষের জন্য নিবন্ধন করা হয়েছে।

সরকারি সময়সূচি অনুযায়ী, বুধবার বিকেলে মরদেহ পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এর আগে পর্যন্ত এটি নাজাফেই রাখা হবে।

খামেনির দাফন প্রক্রিয়া উপলক্ষে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বুধবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তিনি বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন।

গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির কফিনে বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিত্বরা শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্য দিয়ে তার দাফন প্রক্রিয়া শুরু হয়। শনিবার ও রোববার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন উন্মুক্ত রাখা হয়।

সোমবার রাজধানী তেহরানে আয়োজিত শোক মিছিলে লাখ লাখ মানুষের উপস্থিতিতে রাজপথ জনসমুদ্রে পরিণত হয়।

মঙ্গলবার শহীদ নেতার জানাজার নামাজ আদায়ের জন্য কোমের পবিত্র জামকারান মসজিদে লাখো অনুসারী সমবেত হন।

শহীদ নেতার ইচ্ছানুযায়ী, আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজার (রা.) মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে। একই দিন সেখানে তার শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রেস টিভি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরাকে খামেনির মরদেহ রেখে দেশে ফিরে আসছেন পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত
ইরানের বন্দরগুলোতে নতুন করে মার্কিন হামলা
ছবি: সংগৃহীত
করাচির আকাশে রহস্য, রাডার থেকে উধাও কার্গো বিমান