• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পানির নিচে রেললাইন, বন্ধ কক্সবাজার রুটে ট্রেন চলাচল

কক্সবাজার প্রতিনিধি    ৮ জুলাই ২০২৬, ১০:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনো প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’-এর চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটি বুধবার পুনরায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এদিকে, ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ভোররাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না।

আটকে পড়া যাত্রীদের মধ্যে যারা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা বিকেল ৪টায় একই ‘কক্সবাজার এক্সপ্রেস’-এ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ
মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ
সীতাকুণ্ডে পাহাড় ধসের ঝুঁকিতে ২৫ হাজার মানুষ
পাহাড় ধস সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস। ছবি: ভিওডি বাংলা
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস-বন্যায় ১০ জনের মৃত্যু