• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরাকে খামেনির মরদেহ রেখে দেশে ফিরে আসছেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০৭:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার সামরিক হামলার মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলা শুরুর পর তিনি ইরাকের নাজাফ ত্যাগ করে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।

বুধবার ৮ জুলাই মধ্যরাত থেকে ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সিরিক ও বন্দর আব্বাস বন্দরে হামলার পাশাপাশি আরও কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকেই রেখে দেশে ফিরছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এর আগে মঙ্গলবার রাতে খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হয়, যেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন হামলা শুরু হওয়ার পর নাজাফ ত্যাগ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বর্তমানে তেহরানে ফিরে আসছেন।

নাজাফে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ইরাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেরও কথা ছিল প্রেসিডেন্টের। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই কর্মসূচিতে পরিবর্তন এসেছে।

খামেনির মরদেহ নাজাফ থেকে ঐতিহাসিক কারবালায় নেওয়া হবে। পরে তা আবার ইরানে ফিরিয়ে আনা হবে। আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ
ছবি: সংগৃহীত
ওমান উপকূলে রহস্যময় হামলায় তেলবাহী জাহাজে আগুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৩৫