গোলশূন্য প্রথমার্ধ, আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণে উত্তেজনা

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। মঙ্গলবার ৭ জুলাই রাতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও গোলের দেখা মেলেনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে একে অপরকে চাপে রাখে দুই দল। একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তে তা কাজে লাগাতে ব্যর্থ হন উভয় দলের ফুটবলাররা। ফলে ৪৫ মিনিট শেষে গোলশূন্য সমতায় বিরতিতে যায় কলম্বিয়া ও সুইজারল্যান্ড।
এই ম্যাচের ফলাফল দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।
প্রথমার্ধে গোল না হলেও ম্যাচের গতি, আক্রমণাত্মক ফুটবল এবং দুই দলের লড়াই দর্শকদের দারুণ উত্তেজনায় রেখেছে। দ্বিতীয়ার্ধে গোলের অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য