• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০২:২২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ যত শেষ পর্বের দিকে এগোচ্ছে, ততই জমে উঠছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। দলকে শিরোপার পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি গোল্ডেন বুট জয়ের লক্ষ্যেও নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন বিশ্বের তারকা ফরোয়ার্ডরা। শেষ ষোলো শেষে সেই দৌড়ে আপাতত সবার ওপরে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মিশরের বিপক্ষে নকআউট ম্যাচের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে সমান ৭ গোল নিয়ে শীর্ষে ছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। তবে শেষ ষোলোয় মিশরের বিপক্ষে এক গোল করে নিজের গোলসংখ্যা ৮-এ উন্নীত করেছেন মেসি। এর ফলে কোয়ার্টার ফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি।

এবারের আসরে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। এছাড়া জর্ডানের বিপক্ষে ফ্রি কিক থেকে একটি এবং কেপ ভার্দের বিপক্ষে একটি গোল করেন তিনি। সবশেষ মিশরের বিপক্ষে নাটকীয় ৩ ২ ব্যবধানের জয়ে একটি গোল যোগ করে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করান ৮-এ। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাকে গোল্ডেন বুটের প্রধান দাবিদারে পরিণত করেছে।

তবে মেসির জন্য প্রতিযোগিতা মোটেও সহজ নয়। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ৭ গোল নিয়ে ঠিক তার পেছনেই রয়েছেন। সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি প্যারাগুয়ের বিপক্ষে জয়সূচক গোল করে নিজের গোলসংখ্যা ৭-এ নিয়ে গেছেন তিনি। গতি, নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে প্রভাব বিস্তারের ক্ষমতা এমবাপেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সমান ৭ গোল নিয়ে শীর্ষ লড়াইয়ে আছেন নরওয়ের আর্লিং হালান্ডও। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে গোল্ডেন বুটের প্রতিযোগিতাকে আরও জমিয়ে তুলেছেন তিনি। বিশ্বকাপে নিজের প্রথম আসরেই গোল করার অসাধারণ সামর্থ্য দেখিয়ে হালান্ড বুঝিয়ে দিয়েছেন, বড় মঞ্চেও তিনি সমান কার্যকর।

এদিকে ৬ গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। নকআউট পর্বের বাকি ম্যাচগুলোতে গোলের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিনিও শীর্ষ তিনজনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন।

যেভাবে নির্ধারণ হবে গোল্ডেন বুট

বিশ্বকাপ শেষে সর্বোচ্চ গোলদাতা ফুটবলারই জিতবেন গোল্ডেন বুট। তবে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হবে কার অ্যাসিস্ট বেশি। বেশি অ্যাসিস্ট করা ফুটবলারই এগিয়ে থাকবেন।

গোল ও অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই সমতা থাকলে বিবেচনায় আসবে মাঠে খেলা সময়। কম মিনিটে একই সংখ্যক গোল করা খেলোয়াড়ই শেষ পর্যন্ত গোল্ডেন বুটের বিজয়ী হবেন।

২০২৬ বিশ্বকাপে বর্তমান সর্বোচ্চ গোলদাতার তালিকা

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) : ৮ গোল

২. কিলিয়ান এমবাপে (ফ্রান্স) : ৭ গোল

৩. আর্লিং হালান্ড (নরওয়ে) : ৭ গোল

৪. হ্যারি কেইন (ইংল্যান্ড) : ৬ গোল

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে বিরল অর্জন, ৫৬ বছর পর মেসির ঐতিহাসিক কীর্তি
ছবি: সংগৃহীত
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
অন্যরকম গল্প লিখল আর্জেন্টিনা