• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

শ্রম আইন সংশোধন বিষয়ে যে বার্তা দিলো ইইউ

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ শ্রম আইন সংশোধনকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দ্রুত এই সংশোধনী বাস্তবায়ন করবে বলে আশা করে ইইউ।

ইইউ আরও মনে করে, অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগ শক্তিশালী শ্রম অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ বাজারে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের অবিচ্ছেদ্য অংশ এই শ্রম আইন সংশোধন।

সংস্থাটি আরও জানায়, ২০২৬ সালের গোড়ার দিকে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই ইইউ বাস্তবায়ন এবং নীতিগত ধারাবাহিকতার গুরুত্বের ওপর জোর দিচ্ছে। ইইউ বিশ্বাস করে, যে দলই জাতীয় সংসদের দায়িত্ব নেবে তারাই দ্রুত একে আইন করবে।
 
ইইউ আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৯০-এর বাংলাদেশের অনুমোদনকেও স্বাগত জানায়। এর মধ্যে নিরাপত্তা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি দূরীকরণের বিষয়ে আলোচনা রয়েছে।
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা