• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সড়ক দুর্ঘটনায় এক মাসে প্রাণ হারাল ৪৪১ জন

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪১ জনের প্রাণহানি ঘটেছে, যা গত মাসের তুলনায় ৫.৭৫ শতাংশ বেশি। 

বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে মোট ৪৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত ৪৪১ জনের পাশাপাশি আহত হয়েছেন ১১২৮ জন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৬৩ জন শিশুও রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৩.৯ জন নিহত হলেও অক্টোবরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭ জনে। পরিসংখ্যান বলছে, মোট নিহতের ৩১ দশমিক ৬ শতাংশই ছিলেন মোটরসাইকেল আরোহী। অক্টোবর মাসে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন।

এ ছাড়া, এই সময়ে ৯৮ জন পথচারী দুর্ঘটনায় নিহত হন, যা মোট নিহতের ২২ দশমিক ২২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারীদের মধ্যে নিহত হয়েছেন ৬২ জন, যা মোট নিহতের ১৪.৫ শতাংশ।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি অক্টোবর মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া, ৪৬টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, সংঘটিত দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৬টি জাতীয় মহাসড়কে, ১৪৮টি আঞ্চলিক সড়কে, ৮১টি গ্রামীণ সড়কে এবং ৮৭টি শহরের সড়কে ঘটেছে।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২১টি দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন, অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।

ফাউন্ডেশন মনে করছে, অধিকাংশ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারানো। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ প্রয়োজন।

এ ছাড়াও, যানবাহনের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এজন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জীবনমুখী সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

ভিওডি বাংলা/ এমএম

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা