• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সংস্কার ইস্যুতে উপদেষ্টামণ্ডলী ও আমলাদের নিরুৎসাহ ছিল: ড. দেবপ্রিয়

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পি.এম.
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি-সংগৃহীত

‘সংস্কার কার্যক্রমে উপদেষ্টামণ্ডলী ও আমলাদের মধ্যে নিরুৎসাহ ছিল’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্ক মিলনায়তনে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় এই মন্তব্য করেন তিনি। 

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উৎসাহী ছিলেন। কিন্তু তার উপদেষ্টামণ্ডলী ও আমলাদের মধ্যে নিরুৎসাহ দেখা গেছে। বাকি সংস্কার সম্পন্ন করতে হলে নাগরিক সমাজকেই চাপ প্রয়োগ করে নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে। 

তিনি বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। চলমান সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূণ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণেরের মাঝে শঙ্কা আছে। সেই শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনরা আলোচনাসভায় অংশ নেন। অনলাইন ভোটিংয়ে লিখিতসহ, তাদের বক্তব্যে নানা অভিযোগ তুলে ধরেন বক্তারা। নাগরিক সমাজের বক্তব্যে উঠে আসে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নিরাপত্তাহীনতা এবং মৌলিক সংস্কার ও সুশাসন নিশ্চিতে সরকারকে কাজ করার তাগিদ। 

দেশের সাতটি বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরেও এই নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা করছে প্রতিষ্ঠানটি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা