• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ঢাকাসহ ভূমিকম্পে ৪ ভবনে ধস ও ফাটল

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ১২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। পুরান ঢাকার আরমানিটোলা, কলাবাগান ও বাড্ডার অন্তত চারটি ভবন ধসে বা ফাটল দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কসাইটুলির ছয়তলা ভবনের একপাশ ধসে পড়েছে। এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত নয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমরা এখন পর্যন্ত চারটি বিল্ডিংয়ের ধস ও হেলে পড়ার খবর নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে কসাইটুলিতে ছয়তলা ভবনের একপাশ ধসে পড়েছে। কলাবাগানেও একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

এছাড়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ধসে পড়ার সংবাদে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যায়। যদিও ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমাদের কাছে অসংখ্য এ ধরনের সংবাদ আসছে, তবে এখনো প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা