• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজউক

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০২:১২ পি.এম.
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম- ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ নভেম্বর) বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে তিনি বলেন, কসাইটুলিতে ভাঙা ভবনের মালিক নকশা দেখাতে পারেননি। আগামী সাত দিনের মধ্যে নকশা না দেখালে ভবনটি সিলগালা করা হবে।

চেয়ারম্যান আরও জানান, পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ। এখানে কোনো প্ল্যান ছাড়া কম জমিতেও ৬-৭ তলা বাড়ি রয়েছে। যারা নিয়ম ভাঙছে, তাদের বিদ্যুৎ কেটে দেওয়া হচ্ছে, তবুও চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে অবৈধ নির্মাণ চলছে।

তিনি পরামর্শ দেন, ছোট ছোট প্লট মিশিয়ে নতুন পরিকল্পিত বাড়ি নির্মাণ করা হলে তা দীর্ঘমেয়াদে ক্ষতির তুলনায় উপকারী হবে। এছাড়া, বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজউক পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করে নতুন পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল নরসিংদী এবং গভীরতা ১০ কিলোমিটার।

ভূমিকম্পে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং সাড়ে চারশো মানুষ আহত হয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা