• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সার কারখানার গ্যাসের নতুন দর ঘোষণা বিকালে

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হবে আজ। রোববার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। তবে বিইআরসির কারিগরি কমিটি সর্বশেষ প্রতি ইউনিট ৩০ টাকা নির্ধারণের সুপারিশ করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের মূল্য নির্ধারণে সবদিক বিবেচনায় ভারসাম্য রাখা হবে। গ্যাসের দাম বাড়লে সারের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ রয়েছে। কৃষিকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, জিডিপিতে কৃষির অবদান তুলনামূলক কম হলেও খাদ্য নিরাপত্তা ও বৃহৎ কর্মসংস্থান বজায় রাখতে এই খাতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এলএনজি আমদানির ব্যয়ও বিবেচনায় আনা জরুরি।

বর্তমানে প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৩৮ টাকা, যেখানে বাজারে বিক্রি হচ্ছে ২৭ টাকায়। বিসিআইসি ডিলারদের কাছে কেজিপ্রতি ২৫ টাকায় সরবরাহ করে-এতে কেজিতে ১৩ টাকার ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ সপ্তাহে সবজির দামে বড় উল্লম্ফন
২ সপ্তাহে সবজির দামে বড় উল্লম্ফন
রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটে বেড়েছে মুরগির দাম
রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটে বেড়েছে মুরগির দাম
রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর
হাইকোর্ট: রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর