• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ভিকারুননিসার রোববারের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-ছবি: সংগৃহীত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৩ নভেম্বর প্রথম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির বিশেষ কুইজ প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।

তবে কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়মিত পাঠদান যথারীতি চলবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে শনিবার ঢাকা ও আশপাশের এলাকায় স্বল্প ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড ও ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে হওয়া কম্পনগুলোর মাত্রা ছিল পর্যায়ক্রমে ৩.৭ ও ৪.৩। প্রথমটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এবং দ্বিতীয়টির নরসিংদীতে।

এর আগে সকালে আরও একটি ভূকম্পন (মাত্রা ৩.৩) রেকর্ড করা হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ।

শুক্রবার নরসিংদীতে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে সারাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হয়েছে। ধারাবাহিক ভূমিকম্পে সারাদেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী