• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

২ মামলায় সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৯ পি.এম.
সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজিরা দেবেন, ৩ ও ৭ ডিসেম্বর -ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আগামী ৩ ও ৭ ডিসেম্বর এই শুনানি পরিচালনা করবেন।

এর আগে, অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের আইনজীবীরা পরবর্তী শুনানিতে সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আবেদন করেন।

গত ৮ অক্টোবর গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের দু’টি মামলার পাশাপাশি অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

পরবর্তীতে ২২ অক্টোবর সকালেই ১৫ কর্মকর্তাকে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পরে ঢাকা সেনানিবাসের সাব-জেলে নেওয়া হয়।

এর আগে, পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী