• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চলতি বছর ব্রোকারেজ হাউসগুলোর ১১৭ অফিস বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজারে লেনদেন কম হওয়ায় ব্রোকারেজ হাউসগুলো তাদের ব্যবসা সংকুচিত করছে। কেউ কেউ সংস্কারের কারণে প্রধান কার্যালয় বন্ধ রেখেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত শেয়ার লেনদেনকারী ব্রোকারেজ হাউসের ১১৭টি অফিস বন্ধ হয়েছে।
 
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত ২০ নভেম্বর পর্যন্ত শেয়ার লেনদেনের ব্যবসা করা ব্রোকাজের হাউসগুলোর ১১৭টি অফিস বন্ধ হয়ে গেছে। এরমধ্যে শাখা অফিসের পাশাপাশি কয়েকটি ব্রোকাজের হাউসের প্রধান কার্যালয়ও বন্ধ রয়েছে। 

তথ্যমতে, চলতি বছর সাদ সিকিউরিটিজের দুটি শাখা অফিস বন্ধ হয়েছে। তাদের মিরপুর ও নারায়ণগঞ্জের অফিস দুটি বন্ধ রাখা হয়েছে। এই সিকিউরিটিজ হাউসটির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন  বলেন, ‘বাজার এখন যে গতিতে চলছে, তাতে শুধু শাখা অফিস নয়, সব অফিসে তালা ঝুলিয়ে দেওয়া উচিত। শাখা অফিস রেখে খরচ বাড়ানো ছাড়া, কিছুই হচ্ছে না। যে বাজারে গত দেড় বছরের বেশি সময় ধরে একটি টাকাও বাড়েনি (আইপিও আসেনি), সেই বাজারে বিনিয়োগকারীই বা কেন থাকবে? আর বিনিয়োগকারী নেই বলেই তো আমরা ব্যবসা চালিয়ে নিতে না পেরে শাখা অফিস বন্ধ করতে বাধ্য হয়েছি।’ 
 
বন্ধ রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজের প্রধান কার্যালয়। তবে প্রতিষ্ঠানটি এটিকে সরাসরি বন্ধ না বলে সংস্কার কাজের জন্য আপাতত লেনদেন বন্ধ রয়েছে বলে জানিয়েছে। এই সিকিউরিটিজ হাউসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাব্বির হুসাইন বলেন, ‘আমাদের প্রধান কার্যালয়ে রিনোভেশন (সংস্কার) চলছে, এজন্য আপাতত লেনদেন বন্ধ রাখা হয়েছে। একই ভবনের ৮ তলা থেকে ১১ তলায় অফিস সরিয়ে নেওয়া হচ্ছে। এতে ডেকোরেট করতে বেশ কিছুদিন সময় লাগবে। এই কাজগুলো হয়ে গেলেই লেনদেন কার্যক্রম পুনরায় চালু হবে।’
 
চলতি বছরে বন্ধ হয়েছে শার্প সিকিউরিটিজের একটি শাখা অফিস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল হক ভূঁইয়া  বলেন, ‘প্রধানত দুটি কারণে আমাদের শাখা অফিস বন্ধ করা হয়েছে। একটি হলো- আমরা ক্লায়েন্টদের (বিও হিসাবধারীদের) সেবা অনলাইনে দেওয়ার প্রতি জোর দিচ্ছি। দ্বিতীয়ত, বাজারে যে পরিমাণ লেনদেন হচ্ছে তাতে খরচ কমানোর কথাও বিবেচনায় নেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্লাইন্ট ডিমান্ড (চাহিদা) বাড়লে তখন আবার শাখা চালু রাখার বিষয়ে চিন্তা করবো।’

বেনিফিশিয়রি অনার্স বা বিও হিসাবধারীদের লেনদেন সুবিধা দিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে নিবন্ধিত ট্রেক সনদ নিয়ে স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত হয়ে ব্যবসা পরিচালনা করে ব্রোকারেজ হাউসগুলো। এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার হিসেবে ব্যবসা শুরু করেছে ৩০৭টি ব্রোকারেজ হাউজ। 

ডিএসই সূত্রে জানা গেছে, ব্রোকারেজ হাউসগুলোর মূল অফিস ও শাখা অফিসের অধিকাংশই রাজধানী ঢাকা ও বাণিজ্যিক নগরী চট্টগ্রাম অঞ্চলে। বাজারে লেনদেন কম হওয়া, সনদ নবায়ন না হওয়া এবং অফিস সংস্কারের কথা জানিয়ে বন্ধ রাখা হয়েছে ব্রোকারেজ হাউসগুলোর প্রধান কার্যালয়সহ ১১৭টি শাখা অফিস। এর মধ্যে বিকল্প লেনদেন অফিস না থাকায় কয়েকটি ব্রোকারেজ হাউসের হিসাবধারী এখন শেয়ার লেনদেনও করতে পারছে না।

সনদ নবায়ন জটিলতায় এক সময়ের দাপুটে ব্রোকারেজ হাউস বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন বন্ধ রয়েছে। এই ব্রোকারেজ হাউসটির বিও হিসাবধারী মাসুদ আহমেদের পুঁজিবাজারে ১৯ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। বিপরীতে তার কেনা সিকিউরিটিজের বাজার মূল্য গত ৯ নভেম্বর দাঁড়িয়েছে ৮ লাখ ৮৫ হাজার টাকা। অর্থাৎ বিনিয়োগের মূলধন থেকে তার অবাস্তবায়িত ক্ষতি (আনরিয়েলাইজড লস) ১০ লাখ ১৫ হাজার টাকা। ওই বিনিয়োগকারী তার পোর্টফোলিওতে থাকা ৯টি সিকিউরিটিজের মধ্যে থেকে ১টি বিক্রি করার চেষ্টা করেও হাউজ বন্ধ থাকায় লেনদেন করতে পারছেন না।

বর্তমানে ৩০৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ৫টির কার্যক্রম স্থগিত রয়েছে। সচল ৩০২টি ব্রোকারেজ হাউসের মোট শাখা ও মূল অফিসের সংখ্যা প্রায় ১৫০০। অধিকাংশ অফিস ঢাকা ও চট্টগ্রামে।

কিছু বিনিয়োগকারী বিকল্প লেনদেনের অভাবে শেয়ার বিক্রি করতে পারছেন না। উদাহরণস্বরূপ, বেক্সিমকো সিকিউরিটিজের লেনদেন বন্ধ থাকায় মাসুদ আহমেদ তার ১৯ লাখ টাকার বিনিয়োগের সিকিউরিটিজ বিক্রি করতে পারছেন না; বাজারে তার শেয়ারের মূল্য বর্তমানে ৮ লাখ ৮৫ হাজার টাকা। তিনি বলেন, “বিপদের সময় টাকা তুলতে না পারলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বাজার নিরাপদ নয়।” 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি