• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খুলনায় পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের সহায়তায় বিএনপির 'নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৩ নভেম্বর জন্ম নেয়া এক নবজাতক শিশুকে তার কথিত বাবা-মা পরিত্যাগ করে পালিয়ে যাওয়ার পর, শিশুটির খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান বিএনপির "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর সদস্যরা। সেলের সদস্যরা শিশুটির চিকিৎসা ও তার সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

এসময় "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলেন ও সেলের সদস্যদের শিশুটির চিকিৎসা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আক্তারুজ্জামান, সহকারী পরিচালক ডাঃ আহসান হাবীব সহ অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির সামগ্রিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শিশুটির চিকিৎসা এবং সুরক্ষার জন্য আর্থিক সহায়তা ও শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডাঃ তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলী।এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মাদ শওকত আলী, ডাঃ মাসুদুর রহমান লিমন, ডাঃ মশিউর রহমান দীপুসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস