• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তথ্য ভবনে

সরকারি কর্মকর্তাদের ‘গোপন বৈঠক’ নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১০:০৬ পি.এম.
তথ্য ভবন। সংগৃহীত ছবি

মঙ্গলবার রাতে তথ্য ভবনের গণযোগাযোগ অধিদপ্তরে জামায়াতে ইসলামী–সমর্থিত সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠন অনুষ্ঠিত হচ্ছে—এমন অভিযোগে ভবনজুড়ে তোলপাড় শুরু হয়। অভিযোগে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন সরকারি কর্মকর্তা তথ্য ভবনের সম্মেলন কক্ষে জামায়াতপন্থী বৈঠক করছেন।

অভিযোগ পেয়ে কয়েকজন সাংবাদিক তথ্য ভবনে গেলে দেখা যায়—লিফটের ৮/৯ তলায় গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক চলছে। কর্মচারীদের কড়া প্রহরায় কক্ষটি ঘিরে রাখা হয়েছে। প্রায় অর্ধশতাধিক ব্যক্তি সেখানে আলোচনা করছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ভবনের নিচে গৃহায়ন ও গণপূর্ত সচিবের ব্যবহৃত সাদা পাজেরো গাড়ি, পাশাপাশি আরও কয়েকটি পাজেরো ও মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তারা জানান, রাত আটটা থেকে গণপূর্ত সচিব নজরুল ইসলামের উপস্থিতিতে তারা বৈঠক করছেন। তাঁদের ভাষ্য, সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিলসহ জামায়াত-অনুসারী কয়েকজন কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন।

সরকারি একটি ভবনে হঠাৎ এমন বৈঠক হওয়ায় কৌতূহলে সাংবাদিক ও আশপাশের লোকজন নজর রাখছিলেন। তবে মহাপরিচালক আবদুল জলিল দাবি করেন, এটি কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের বৈঠক; এর সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। রাত সোয়া নয়টার দিকে আপ্যায়ন শেষে বৈঠককারীরা দ্রুত ভবন ত্যাগ করেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী