• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবাননে যাচ্ছে নৌবাহিনীর ৮৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পি.এম.
বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে যোগদান-ছবি: সংগৃহীত

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দলটি ব্যানকন-১৬ কন্টিনজেন্টের অধীনে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগ দেবে। বিমানবন্দরে চট্টগ্রাম নৌ-অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম দলটিকে আনুষ্ঠানিক বিদায় জানান।

এর আগে গত ১৯ নভেম্বর আরও ২৫ সদস্যের একটি দল ঢাকা থেকে রওনা হয়। অন্যদিকে, আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন ব্যানকন-১৫ কন্টিনজেন্টের ১১০ সদস্য।

চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম জানান, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের জলসীমায় নজরদারি, অস্ত্র অনুপ্রবেশ প্রতিরোধ, উদ্ধার তৎপরতা এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশ নৌবাহিনীর এই অবদান আন্তর্জাতিক শান্তিতে দেশের সুনাম আরও উজ্জ্বল করছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা