• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ১১:২৮ এ.এম.
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী র‌্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে এবার প্রথমবারের মতো রাজধানীসহ সারা দেশে একযোগে প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে। সকালে মানিক মিয়া এভিনিউ থেকে শেরেবাংলা নগর মাঠ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সরকার অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষপাতী নয়। দেশীয় উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক বাজার তৈরির লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি আরও জানান, প্রথমবারের মতো মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫ জনকে পদক প্রদান করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী