• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অন্তর্বর্তী সরকারের অনেকে ভোটে নামবেন : আসিফ

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পি.এম.
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টা ছাড়াও আরও অনেকে আগামী নির্বাচনে অংশ নেবেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব—এ ঘোষণা আগেই দিয়েছি। ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জেনেছি।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ‘নির্বাচনে যাওয়ার আগে আমি পদত্যাগ করব। এরপরই অংশগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, নির্বাচন বা সরকারি প্রক্রিয়া–সংক্রান্ত অন্যান্য বিষয় সরকারের উচ্চপর্যায়ের আলোচনার পরই চূড়ান্ত হবে।

কোনো রাজনৈতিক দল থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে এখন মন্তব্য না করাই ভালো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে সম্ভাব্য অনিয়ম বা দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে দুদক তদন্ত করতে পারে, এবং প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী