• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

বাউল হামলার ঘটনায় সক্রিয় পুলিশ : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘মানিকগঞ্জে পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গাতেও পুলিশ অভিযানে নেমেছে। দ্রুত এর ফলাফল জানা যাবে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা এবং এসব ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও হামলা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি। তবে আমার জানা অনুযায়ী, বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘যেসব এলাকায় হামলা হয়েছে, সেখানে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। খুব দ্রুতই আপনারা এর ফলাফল জানতে পারবেন।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা