• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অবসরে যাচ্ছেন

১৪ ডিসেম্বর প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ১০:০৩ পি.এম.
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংগৃহীত ছবি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন। অবসরের আগে আগামী ১৪ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে তিনি বিদায়ী ভাষণ দেবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরের আগে বিচারবিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তার শেষ ভাষণ। এ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের বিভিন্ন জেলা আদালতের উচ্চ পদমর্যাদার বিচারকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে তিনি গত ১০ আগস্ট নিয়োগ পান এবং পরদিন শপথ নেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে তিনি যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, গত দেড় বছরে তার অধীনে নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ সম্ভাবনাই বিদায়ী ভাষণের মূল বিষয় হবে। বিশেষ করে বিচার বিভাগীয় সংস্কার, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, বিচারকদের দক্ষতা বৃদ্ধি, আদালতের কার্যক্রমে স্বচ্ছতা, নিচের আদালতগুলোর সক্ষমতা উন্নয়ন, বিচারপ্রার্থীদের সেবাপ্রাপ্তি সহজ করা এবং মামলার জট কমানোর মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

এর আগে দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পর, ২১ সেপ্টেম্বর তিনি বিচার বিভাগের সংস্কারের ওই রোডম্যাপ উপস্থাপন করেন। এতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়ন, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধসহ বেশ কিছু সংস্কার পরিকল্পনা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত দেড় বছরে রোডম্যাপ অনুযায়ী বিস্তৃত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ করে ২০ নভেম্বর বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার, যা উচ্চ আদালতের অধীনে পরিচালিত হবে। উপদেষ্টা পরিষদের সভায় এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা