• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ঢাকায় সংসদ-গণভোটকে সামনে রেখে ‘মক ভোটিং’ চলছে

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ১০:৫০ এ.এম.
শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে মক ভোটিংয়ে ভোটারদের উপস্থিতি -ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এ মহড়া চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার মক ভোটিংয়ে অংশ নিতে পারবেন। 

সকাল ৮টায় কেন্দ্র পরিদর্শন করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আগে থেকেই মহড়া চালানো হচ্ছে।

ভোটকেন্দ্রের ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা ভোটকক্ষ।

ভোট দেওয়া শেষে এক ভোটার বলেন, “প্রথমবার গণভোট দিলাম, ভোটও দিলাম। তবে গণভোট বিষয়ক প্রচার আরও হওয়া দরকার।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা