• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ১১:৩১ এ.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-ছবি: সংগৃহীত

তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন ‘স্বঘোষিত বিশেষজ্ঞ’, তাদের অযৌক্তিক বক্তব্য প্রচারকারী প্ল্যাটফর্ম এবং পশ্চাদমুখী রাজনৈতিক অবস্থানের প্রতি ক্লান্ত।

তিনি আরও উল্লেখ করেন, কিছু মানুষকে কখনও কখনও বিভ্রান্ত করা গেলেও সবাইকে সবসময় বিভ্রান্ত রাখা সম্ভব নয়। শফিকুল আলমের ভাষায়, বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে-নয়তো এ ধরনের রাজনীতি ও প্রচারণা খুব দ্রুত অচল হয়ে যাবে।

আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় অপারেটর এপিএম, ডিপি ওয়ার্ল্ড, হাচিসন ও পিএসএ–এর পরিচালনায় বিশ্বজুড়ে ৫০০–র বেশি সফল বন্দর টার্মিনাল রয়েছে। এগুলো বিদেশি অপারেটরদের দক্ষতা, তাদের ব্যবসা সম্প্রসারণে ভূমিকা এবং বৈশ্বিক অর্থনীতিতে কার্যকারিতা স্পষ্ট করে।

তবে আক্ষেপ জানিয়ে তিনি বলেন, “তবুও কিছু রাজনৈতিক নেতা এবং দেশের কয়েকটি গণমাধ্যম এই বিশাল বাস্তবতাকে পাশ কাটিয়ে শুধু ডিপি ওয়ার্ল্ড ও জিবুতির কর্তৃপক্ষের মধ্যকার একটি ছোট আইনি বিরোধকে সামনে আনছে। কেন তারা শত শত সফল আন্তর্জাতিক উদাহরণ এড়িয়ে একটি ক্ষুদ্র বিতর্ককে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছে-তা সহজেই অনুমান করা যায়।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী