• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ

ক্যাম্পাস প্রতিনিধি    ১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ (সোমবার, ১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে এ র‌্যালি শুরু হবে। 

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালিতে অংশগ্রহণের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে র‌্যালি শুরু হবে এবং টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে।

স্মৃতি চিরন্তনে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস ভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হবে।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য র‌্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য