• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তারেক রহমানের দেশে ফিরতে আইনগত বাধা নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান,  ড. আসিফ নজরুলছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনগত বাধা আছে বলে সরকারের জানা নেই। তিনি জানান, এ নিয়ে কেউ কোনো বাধার কথা জানালে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার জানা মতে কোনো আইনগত বাধা নেই। যদি কোনো বাধা থেকে থাকে, সেটি আমাদের জানালে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। তার নিরাপত্তার বিষয়েও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, দেশে ফেরার উপযুক্ত সময় নির্ধারণের ক্ষমতা তারেক রহমানেরই রয়েছে। “উনি যে সময়ে উপযুক্ত মনে করবেন, সে সময়েই ফিরবেন”- বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান কেন দেশে ফিরছেন না- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন-  আমার কাছে এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর বলে মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা? সে বিষয়ে মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা-ছেলের সম্পর্ক, সবচেয়ে ভালো উনারাই বুঝেন কখন আসতে হবে। একই সঙ্গে কখন কোন পদক্ষেপ নিতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত