• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুদিনের ব্যবধানে ফের ভূমিকম্প: উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশে মাত্র দুদিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এটি অনুভূত হয়।

ভারতীয় ভূমিকম্প গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এবং ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে। গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প।

রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় সকালবেলার এই ঝাঁকুনিতে অনেক মানুষের ঘুম ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেন।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার ভূমিকম্প এবং তার আগের দিন সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জানায়, সেদিনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায়, গভীরতা ১০৬ দশমিক ৮ কিলোমিটার, মাত্রা ৪ দশমিক ৯।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে এবং এটি ছিল হালকা মাত্রার।

গত ২১ নভেম্বর দেশের অভ্যন্তরে হওয়া ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হয়। রাজধানীর বহু ভবনে ফাটল এবং হেলে পড়ার ঘটনাও ঘটে। এরপর ২২ নভেম্বর সকাল ও সন্ধ্যায় আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী